ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার,স্বামী আটক

নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার,স্বামী আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার,স্বামী আটক

পটুয়াখালী: কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৫ জানুয়ারি রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল লাবিবা সংলগ্ন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত আরিফা বরিশালের গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার আঃ খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত (২১) একই এলাকার বাসিন্দা প্রয়াত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। মাত্র ৪ মাসে আগে রিফাত-আরিফার বিয়ে হয় বলে জানা গেছে। বিয়ের আগে দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটার ভাড়া বাসায় ওঠেন এই নবদম্পতি। পরিবারের সঙ্গে তাদের ভালো যোগাযোগও ছিলো না। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। মাঝেমধ্যেই রিফাত-আরিফার মধ্যে ঝগড়া বিবাদ হতো।
স্থানীয় বাসিন্দা আক্কাস আলী জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহের পাশে বসে কান্না করছিলেন রিফাত। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দেওয়া হয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে হেফাজতে নেয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৬   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ