ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

কাউখালীতে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


কাউখালীতে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

পিরোজপুর: কাউখালীতে হাড় কাঁপানো কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সূর্যের মুখ দেখা যায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) কুয়াশার চাদরে ঢেকে ছিল সারাদিন। রাতে বৃষ্টির মত কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরো বেড়ে গেছে। এদিকে শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে সরকারি ও বেসরকারি ভাবে শীতবস্ত্র পাইনি ছিন্নমূলের মানুষেরা।

ফলে শীতার্ত মানুষ দারুণ কষ্টে জীবন যাপন করছে। কোথাও কোথাও আগুন জ্বেলে শীত নির্বারণের চেষ্টা করছে। দিন মজুররা শ্রম বিক্রি করতে না পারায় অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটানোর খবর পাওয়া গেছে। অনেকেই আবার শ্রম না দেয়ায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে চাপের সম্মুখীন হয়ে পড়েছে। শীতে সবচেয়ে বেশি শিশু ও বৃদ্ধরা কষ্টে রয়েছে। সর্দি, শ্বাষ-কাশ ও ঠান্ডা জনিতে রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উপজেলার ফুটপাতের দোকান সহ বিভিন্ন স্থানে গরম কাপড় কেনার জন্য ক্রেতারা ভিড় করছে।

একটু কম দামে গরম কাপড় চোপড় কেনার জন্য উপজেলার বিভিন্ন ফুটপাতে হুমড়ি হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে তীব্র হাড় কাঁপানো কনকনে শীত ও হিমেল হওয়ার কারণে অনেক অসুস্থ রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছিন্নমূল মানুষ ও অসহায় ব্যক্তিরা গরম কাপড় পাওয়ার জন্য বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৭   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ