ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ
ভোলা: মনপুরা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রশিক্ষনটি শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের এ প্রশিক্ষণটি চলবে।

প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামসুজ্জোহা ও সহকারি প্রশিক্ষক শামিম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপসহকারি মোঃ নাজমুল হাসান।

প্রশিক্ষণে দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনকে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

এসময় শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মি, সাংবাদিক, তথ্য সেবা সহকারী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৪   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ