ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


 কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই


ঝালকাঠি:
কাঁঠালিয়া উপজেলা শহরের হাওলাদার ট্রেডার্সের মালিক ব্যবসায়ী দেলোয়ার হোসেন হাওলাদারের বসতঘর রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৭ জানুয়ারী) ভোর পাঁচটার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবী। এতে ওই ব্যবসায়ীর মা রাহিমা বেগম (৫৫) আহত হয়েছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ব্যবসায়ীক কারণে স্ত্রী সন্তান নিয়ে উপজেলা সদরে বাসা ভাড়া করে থাকেন। গ্রামের বাড়ীতে বৃদ্ধ পিতা আবদুল হাকিম ও তার মা রাহিমা বেগম দুজনেই থাকেন। বুধবার (৭ জানুয়ারী) ভোররাতে হঠাৎ পাকের ঘরের দিকে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেয় বাড়ীর লোকজন। প্রথমে স্থানীয় লোকজন আগুনের নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌছাবার পুর্বেই সম্পুর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় গৃহকর্তা আঃ হাকিম ও তার স্ত্রী রাহিমাকে বাড়ীর লোকজন উদ্ধার করে।

ব্যবসায়ী দেলোয়ার হোসেন আরো জানান, মাত্র আধা ঘন্টায় এতো বড় দ্বিতল সেমি পাকার ঘরটি কিভাবে পুড়ে গেলো বুঝতে পারছিনা। অগ্নিকান্ডে তার ঘরের মধ্যে থাকা নগদ টাকা স্বর্নালংকার, জমির দলিল, ব্যাংকের চেক বই, পরিবারের সবার এনআইডি কার্ড এবং গাড়ীর (স্মার্ট) কাগজপত্র ধানচাল সহ পুরা বসতঘরটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
থানার ওসি নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:১৭   ১৬১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ