ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য্য গ্রেফতার

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য্য গ্রেফতার


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


 প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য্য গ্রেফতার


মাগুরা:
মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২১)
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জুটমিলে চাকরি করেন।

গত ৫ জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে বাসযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গোপালপুর গ্রামের আরব ব্রীক্সের মোড়ে গাড়ি থেকে নামলে পূর্ব থেকে ওত পেতে থাকা চার যুবক তাকে তুলে নিয়ে একটি মেহগনি বাগানের মধ্যে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ওই নারীর অভিযোগ, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন নামে চার যুবক তাকে ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
ওসি আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৈছাআর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই ওই কমিটি বিলুপ্ত করা হয়। গত আট মাস ধরে সেখানে আর কোনো উপজেলা কমিটি কার্যকর নেই বলে তিনি দাবি করেন।

গ্রেফতারকৃত সানি গোপালপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে স্বাধীন একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে। আজ বুধবার দুপুরে তাদের মাগুরার আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:১৮   ১৫৯ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ