ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে নসিমনের ধাক্কায় ঔষধ ব্যাবসায়ী নিহত

মহম্মদপুরে নসিমনের ধাক্কায় ঔষধ ব্যাবসায়ী নিহত


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


মহম্মদপুরে নসিমনের ধাক্কায় ঔষধ ব্যাবসায়ী নিহত
মাগুরা: মহম্মদপুর হাসপাতাল গেইট সংলগ্ন ঔষধ ব্যাবসায়ী হালিমা ফার্মেসীর মালিক মো. বজলুর রহমান (৬২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল চারটার সময় ইট বোঝাই নসিমনের ধাক্কায় ঘঁনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পাওনা টাকা আদায়ের জন্য মটরসাইকেল যোগে ঝামা বাজারে যাওয়ার পথে আনুমানিক বিকাল চারটার সময় পোপালপুর প্রয়াত আফসার উদ্দিন মাষ্টারের বাড়ীর সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই নসিমনের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষনিক স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং দুর্ঘটানাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
নিহত বজলুর রহমান উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতি তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:২১   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ