ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় মামলা

কাঁঠালিয়ায় বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


 কাঁঠালিয়ায় বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায়  থানায় মামলা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ বিনষ্টের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে, দাবী পুকুর মালিক ব্যবসায়ী মিজানুর রহমান খানের।
এ ঘটনায় গত মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে একই এলাকার তিনজনকে আসামী করে থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামের মতিউর রহমান খানের ছেলে ব্যবসায়ী মিজানুর রহমান খান ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ীতে তার একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত ২৯ ডিসেম্বর রাতের যেকোন সময় আসামীরা কীটনাশক ঔষধ প্রয়োগ করে এতে পুকুরে সমস্ত মাছ মরে ভেসে ওঠে।
অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম জানান, ব্যবসায়ী মিজান খানের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। হয়রানী করার জন্য এ মামলা করেন।
থানার ওসি নাছের রায়হান জানান, বিষ প্রয়োগে পুকরের মাছ বিনষ্ট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৭:০১   ১১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ