ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১ ২ দলের জোটের ৩ প্রার্থীর লড়াই

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১ ২ দলের জোটের ৩ প্রার্থীর লড়াই


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১ ২ দলের জোটের ৩ প্রার্থীর লড়াই

ব্রাহ্মণবাড়িয়া-৫:  (নবীনগর) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে মোট তিনজন মনোনয়নত্র জমা দেন এবং যাচাইবাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এরপর থেকে তিনজনই জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা করছেন।
তারা হলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু (হাত পাখা) ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফী (রিকশা)। এ আসনে কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী?। মাঠে রয়েছে দুই হেভি ওয়েট প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আবদুল মান্নান ও সতন্ত্র (বিএনপির বিদ্রোহী) নাজমুল হোসেন তাপস। এ নিয়ে সামাজিকমাধ্যমসহ নবীনগরের হাট বাজারে, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়েছে কৌতূহল ও নানাহ বিশ্লেষণ।

জামায়াত প্রার্থী আবদুল বাতেন, যিনি তফসিল ঘোষণার ৬ মাস আগে থেকেই দলীয় মনোনয়ন পেয়ে মাঠ গুছানোর কাজ শুরু করেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি একটি সুশৃংখল দল।বর্তমানে জনসাধারেনর কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা শতগুণ বৃদ্ধি পেয়েছে। আমি জোটের অনান্য দলের প্রতি সম্মান রেখে বলছি, অন্যান্য দলের চেয়ে জামায়াত ইসলামির দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচার প্রচারনায় নবীনগরে অনেক বেশি এগিয়ে আছে। এ আসনে জামায়াত ইসলামির দাঁড়িপাল্লা প্রতীক জোটের চুড়ান্ত মনোনয়ন পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফী বলেন, ‘এ আসনে জোট থেকে আমাকে ইতিমধ্যেই চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার কারণে আমি এক বছর বাকী থাকতেই ‘চেয়ারম্যান’ পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। সুতরাং জোটের প্রার্থী হিসেবে আমিই চূড়ান্তভাবে নির্বাচন করব ইনশাল্লাহ।

ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু বলেন, আমাকেই এ আসনে ‘চূড়ান্ত প্রার্থী’ হিসেবে ঘোষণা দেওয়ার পরই আমি এ দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছি। তা ছাড়া আমি দীর্ঘদিন ধরে এলাকায় জনসেবায় সম্পৃক্ত রয়েছি,
সেই কারণে এলাকায় আমার নিজস্ব একটি জনমত ও জনপ্রিয়তা রয়েছে। আমি শতভাগ আশাবাদী ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কর্মকাণ্ড এবং আমার জনপ্রিয়তার দিকটি বিবেচনায় নিয়ে হাতপাখা প্রতীকের পক্ষেই জোট থেকে চুড়ান্ত মনোনয়ন আসবে।

তবে জোট থেকে শেষ পর্যন্ত এ তিনজনের যিনিই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষিত হবেন, বাকী দুজন স্ব স্ব প্রার্থীতা ‘প্রত্যাহার’ করে নেবেন বলেও তারা নিশ্চিত করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,এই আসনে আরো দুই হেভিওয়েট প্রার্থী রয়েছে। তারা হলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান (বিএনপি), স্বতন্ত্র ( বিএনপি বিদ্রহী)প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। ফলে এই আসনে ১২ দলীয় জোট প্রার্থীসহ ত্রিমুখী ভোট যুদ্ধ হবে।
একজন সচেতন নাগরিক সামছুল আলম বলেন, যেহেতু বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে সেক্ষেত্রে বিএনপির দলীয় ভোটগুলি ভাগাভাগি হবে তাই সুবিধাজনক অবস্থানে রয়েছে ১২ দলীয় জোটের প্রার্থী। আরেকজন সচেতন নাগরিক সাদেকুল হক সাদির মনে করেন,বিএনপি স্বাধীনতার পক্ষের গণতান্ত্রিক একটি বড় দল,দলটির বিশাল জনসমর্থন রয়েছে, জিয়ার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলীয় নেতাকর্মীরা,তারা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই,তাছাড়া দলের প্রার্থী একজন সৎ ও ভাল মানুষ হিসাবে বিশাল গ্রহনযোগ্যতা রয়েছে,নবীনগরের শান্তি ও উন্নয়নের জন্য জনগন আবদুল মান্নানকেই বেছে নিবেন।
আবদুল মান্নান বলেন,বিএনপি একটি বিশাল বড় রাজনৈতিক দল, যার শিকড় তৃনমূল জনগনের হৃদয়ে,আমি ভরসা করি আমার আপামর জনসাধারণের উপর, তারা হচ্ছে আমার প্রাণ, তারা হচ্ছে আমার শক্তি, আমি তাদের উপর ১০০% ভরসা করি। তাদের কাছ থেকে বিপুল সারা পাচ্ছি, ধানের শীষকে ভোট দিয়ে সাধারণ মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষনতার দায়িত্ব দিবে।

কাজী নাজমুল হোসেন তাপসের সাথে কথা বলতে চাইলে তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন পরে কথা বলবেন বলে ফোনটা কেটে দেন।তবে কাজী নাজমুল হোসেন তাপস একজন জনপ্রিয় নেতা। সাবেক চারবারের এমপি কাজী আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান। তরুণদের আইকন হিসাবে যুব সমাজের কাছে তিনি অধিক গ্রহনযোগ্য। পিতার উত্তরসূরি হিসেবে উপজেলার তার একটি ভোট ব্যাংক রয়েছে। নবীনগরকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত একটি অত্যাধুনিক উপজেলা গড়ার অঙ্গিকার নিয়ে মাঠে চাষে বেড়াচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৮   ৪৭৪ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


দোহাজারী হাসপাতালে রেবিস ভ্যাকসিন সংকট
আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান
নবীনগরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সভাপতি আনোয়ার ও সম্পাদক আফছার হাতিয়ায় সেন্টারবাজার বনিকি সমিতির নির্বাচন সম্পন্ন
দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান



আর্কাইভ