ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সুষ্ঠু নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে শঙ্কা প্রকাশ জামায়াতের

সুষ্ঠু নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে শঙ্কা প্রকাশ জামায়াতের


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


 সুষ্ঠু নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে শঙ্কা প্রকাশ জামায়াতের

আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিএনপির প্রতি ইঙ্গিত করে দলটি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একটি বিশেষ দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দলীয় আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটারনাল অ্যাকশ সার্ভিসের প্রতিনিধি দলের বৈঠকে এসব বক্তব্য তুলে ধরেছে জামায়াত।

ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিস দক্ষিণ এশীয় উপপ্রধান মনিকা বাইলাইতে।বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের বলেছি, ‘বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তোরণে বাংলাদেশে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন জরুরি। যদি তা না হয়, তাহলে সংকট সমাধান হবে না। বরং নতুন সংকট তৈরি হবে এবং চলমান সংকট গভীরতর হবে।’ এ আশঙ্কার কথা ইইউ প্রতিনিধিদের স্পষ্টভাবে বলেছি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে  ডা. তাহের বলেন, গত এক দুই সপ্তাহে সরকার ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে, অতীতের মতো পাতানো নির্বাচন হবে কি না। জামায়াত মনে করে, পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকারের বন্দোবস্তের প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহ তাহের বলেছেন, একজন ব্যক্তি এসেছেন, তাঁর নিরাপত্তা অবশ্যই দরকার। কিন্তু যেভাবে তা দেখানো হচ্ছে, তা মানুষকে বার্তা দিচ্ছে। যা নির্বাচনী ভারসাম্য নষ্ট করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে, সরকার যদি কারো নিরাপত্তায় দুইজন পুলিশ দেয়, তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বীকেও দুইজন দিতে হবে। যা হচ্ছে না।

ইইউ প্রতিনিধিরা কী বলেছেন- প্রশ্নে ডা. তাহের বলেছেন, তারা পর্যবেক্ষক পাঠাবেন। এ সিদ্ধান্তে জামায়াত স্বাগত জানিয়েছে। তাদেরকে বলেছি, ‘যদি জামায়াত ক্ষমতায় যায়, তাহলে সম্মিলিতভাবে সরকার পরিচালনার পরিকল্পনা করবে। দেশি-বিদেশি অংশীজনদের নিয়ে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা পালন করবে।’ ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি দিয়েছে। তারাও আশা করে নির্বাচন সুষ্ঠু হবে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত প্রয়োজনীয় সব কিছু করবে।

এনসিপিকে ১০ আসন ছাড়ার দাবি কাল্পনিক

এনসিপিকে ১০টির বেশি আসন ছাড়তে রাজি হচ্ছে না জামায়াত- প্রকাশিত এ সংবাদকে কাল্পনিক বলে আখ্যা দিয়েছেন আবদুল্লাহ তাহের। তিনি বলেছেন, এর কোনো সত্যতা নেই। জামায়াতের সঙ্গে অনেক দল আছে। ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী করা হবে- এ সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে না।

ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের, কেন্দ্রীয় নেতা শিশির মনির উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:০১:২৬   ৩০০ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ