ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দুবাই যাওয়া হলো না লিখনের

দুবাই যাওয়া হলো না লিখনের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬


 দুবাই যাওয়া হলো না লিখনের
মাগুরা: সংসারের হাল ধরতে দুবাই পাড়ি দিতে চেয়েছিলেন লিখন মৃধা (২৪)। ধারদেনা করে অনেক কষ্টে ভিসা জোগাড় করেছিলেন তিনি। আর মাত্র ৬ দিন পর আগামী ১৫ জানুয়ারি রাতে তার বিমানে ওঠার কথা ছিল। আজ শুক্রবার বিকালে বাড়ির পাশে পুকুর সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় লিখন। সে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত পিন্টু মৃধার বড় ছেলে।
শুক্রবার বিকালে ঘটনাস্থলে ছেলের লাশের পাশে বসে আহাজারি করছিলেন লিখনের মা লাকি বেগম। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার আমার ছেলে দুবাই যেতে বিমানে ওঠার কথা ছিল। আমাদের অভাবের সংসার। দুবাই গিয়ে সংসারে সুখ আনতে চেয়েছিল ছেলেটা কিন্তু আমাদের স্বপ্ন ভেঙে গেল। লিখনের ছিল এক মেয়ে সে ২ মাস আগে অসুস্থ হয়ে মারা যায়।
লাকি বেগম আরও বলেন, ৪ লাখ টাকা খরচ করে ভিসা পেয়েছিলেন লিখন। ধার ও কিস্তি করে টাকা জোগাড় করেছিল সে। চুরমার হয়ে গেল লিখনের বিদেশ যাওয়ার স্বপ্ন। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। তখন তার আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বাড়িরপাশে একটি পুকুর থেকে মটর লাইন দিয়ে পানি সেচে মাছ ধরছিলেন লিখন। পরে অসাবধানতা বসত বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিখনের মৃত্যুর ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৩:১৫   ১৪২ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ