ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালট বাক্স

হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালট বাক্স


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬


 হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালট বাক্স

নোয়াখালী-৬: হাতিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে ব্যালেট বাক্সসহ নির্বাচনের সরনঞ্জাম। বুধবার দুপুর থেকে উপজেলা সদর ওছখালী থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা তাদের লোকজন নিয়ে গাড়ীতে নলচিরা ঘাটে পৌছান। এরপর তারা নির্বাচন কমিশনের বরাদ্ধ দেওয়া সিট্রাকে চেয়ারম্যান ঘাট হয়ে স্ব স্ব কেন্দ্রে পৌছান।
নোয়াখালী- ৬ হাতিয়া আসনটি ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে হরনী চানন্দী ও নিঝুমদ্বীপ ইউনিয়নটি নদী পার হয়ে যেতে হয়। হাতিয়ার মূলভ’খন্ড থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নের কর্মকর্তারা রওয়ানা হয়। বিকাল ৪ টার মধ্যে তারা স্ব স্ব কেন্দ্রে গিয়ে পৌছাই।
২১ নং কেন্দ্র চর আজমল ভূ’মিহীন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান জানান, দুপুর একটায় তারা মালামাল নিয়ে রওয়ানা হন। মাঝখানে সিট্রাকে নদী পার হয়ে এপাড়ে তাদের জন্য রাখা নির্ধারীত গাড়ীতে কেন্দ্রে পৌছান। সাথে তাদের সকল কর্মকর্তা ছিল। কেন্দ্রে পৌছাতে কোন সমস্যা হয়নি।
তিনি আরো জানান, একসাথে হরনী ও চানন্দী ইউনিয়নের সকল কেন্দ্রে প্রিসাইডিং অফিসার গন তাদের মালামাল নিয়ে একসাথে চলে এসেছেন। ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহন শেষে আবার একই ভাবে তারা হাতিয়াতে ফিরে আসবেন বলে জানান তিনি।
১২ ফেব্রুয়ারী হাতিয়াতে ১০৪ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এবার হাতিয়াতে ১০ জন প্রার্থী প্রতিদ্বদন্ধীতা করছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নদীর ওপারের ভোটকেন্দ্রগুলোর মালামাল আগেই পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এখন মূল হাতিয়ার বিভিন্ন কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে। মালামাল পৌছাতে কোথাও কোন সমস্যা হয়নি বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৫   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ