ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ইয়াবাসহ ৫ জন মাদক সেবনকারী গ্রেপ্তার

ভেড়ামারায় ইয়াবাসহ ৫ জন মাদক সেবনকারী গ্রেপ্তার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬


 ভেড়ামারায় ইয়াবাসহ ৫ জন মাদক সেবনকারী গ্রেপ্তার

কুষ্টিয়া: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের অভিযানে ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডল পাড়ায় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩ জন পুরুষ ও ২ জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র একটি টিম সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২ ঘটিকার দিকে ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ায় একটি পরিত্যাক্ত ঘরে তারা একত্রিত হয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন (১) চিরঞ্জিত কুমার (২৩), পিতা সুদেব বিশ্বাস, গ্রাম- সাতবাড়ীয়া মন্ডলপাড়া, (২) মোছাঃ আবিদা (২১), পিং-আনারুল ইসলাম, সাং-ভবানীপুর, থানাঃ হরিনাকুন্ডু, জেলাঃ ঝিনাইদহ, (৩) মোছাঃ ভানু বেগম (৫৫), পিং-মৃতঃ জামাত মন্ডল, সাং-পূর্ব সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া (৪) মোঃ সিজান (২৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-পূর্ব সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া (৫) মোঃ তুহিন (৩৫), পিং-সোনা প্রামানিক, সাং-বাহিরচর ১৬দাগ, ভেড়ামারা, কুষ্টিয়া।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্টেট) রফিকুল ইলাম মহোদয়ের নিকট সোপর্দ করা হয়। উভয় ব্যাক্তির বক্তব্য ম্যাজিস্টেট মহোদয় অভগত হন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় উভয়কেই দোষী সাবস্ত করিয়া চিরঞ্জিত কুমার কে ৩ মাস, মোছাঃ আবিদা ১ বছর, মোছাঃ ভানু বেগম ৬ মাস, মোঃ সিজান ৩ মাস, মোঃ তুহিন ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম মহোদয় জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৮   ২১৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ