ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় ভবন ভেঙে কলেজের জায়গা বিক্রি ফেলায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

তারাকান্দায় ভবন ভেঙে কলেজের জায়গা বিক্রি ফেলায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬


তারাকান্দায় ভবন ভেঙে কলেজের জায়গা বিক্রি ফেলায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহ: তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ এর নিজস্ব জায়গা অবৈধভাবে বিক্রি ও জেলা পরিষদ কর্তৃক ৩য় তলা ভবন নিয়ম বহির্ভূতভাবে ভেঙে ফেলায় অধ্যক্ষ হোছেন আলী চৌধুরীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৫০ জন ছাত্রী অধ্যায়নরত আছে। উক্ত কলেজের নামীয় ভূমি বিগত ১০-১- ২০১১ ইং সনে তারাকান্দা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২০৯ নং দানপত্র দলিল মূলে প্রাপ্ত হইয়া নিজস্ব ভূমিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসতে থাকা অবস্থায় জেলা পরিষদ ময়মনসিংহে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটিতে ৩ য় তলা একটি ভবন নির্মাণ করিয়া দেয়।

গত ২০/০৯/-২০২৪ ইং তারিখে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অগোচরে তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ৩০১২ নং দলিল মূলে জৈনিকা আয়েশা খাতুনের নিকট বিক্রি করে দেন কলেজের অধ্যক্ষ। গত ৫/১/২৫ ইং তারিখে প্রতিষ্ঠানের ক্রেতা কলেজে আসিয়া কলেজে কাজকর্ম বন্ধ করিতে বলে। পরবর্তীতে নিরুপায় হয়ে কলেজে শিক্ষক ও কর্মচারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা মধুপুর সাকিনী কলেজের নামীয়ভূমিতে টিন সেট চৌ চালা ঘর নির্মাণ করে কার্যক্রম শুরু করে।
গত ২ জানুয়ারি ২০২৫ ইং তারিখে কলেজের অধ্যক্ষ মেইন গেট বন্ধ করে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত তৃতীয় তলা ভবন ভাংচুর শুরু করেন।
লোক মুখে শুনে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ/কর্মচারী সহ কাজ বন্ধের বাধা নিষেধ করিলে কলেজের অধ্যক্ষ কারণ দর্শানোর নোটিশ ও বেতন ভাতা ভাতাদি বন্ধের হুমকি দেয়।১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে সকল শিক্ষক ও কর্মচারী মিলে প্রতিবাদ সভা, শিক্ষার্থীদের প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এবং তারা এই প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নিকট প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ স্বাক্ষরিত অভিযোগ পত্রটি দাখিল করেন তারা।

বাংলাদেশ সময়: ২০:৩১:৫০   ১১১ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ