ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
পটুয়াখালী: ঈদ সামনে রেখে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। মঙ্গলবার শহরের নিউ টাউন এলাকায় ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাট জেলার রবি হাওলাদার (৪৯) ও খুলনা জেলার দেলোয়ার হোসেন (৬২)।
পুলিশ জানায়, দুপুরে সোনালী ব্যাংক পিএলসির একটি শাখায় চার সদস্যের একটি চক্র অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে আগে থেকেই ব্যাংক এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় চক্রের এক সদস্য পালিয়ে যায়।
জানতে চাইলে সোনালী ব্যাংকের নিউ টাউন শাখাপ্রধান মো. কাউসার মোল্লা বলেন, ঈদ ও কোরবানিকে ঘিরে এই চক্র সক্রিয় হয়ে ওঠে। সন্দেহজনকভাবে কয়েকজনের চলাফেরা দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ব্যাংকের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের আটক করা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপর পলাতক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৯   ১১৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ