ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, জরিমানা আদায়

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, জরিমানা আদায়


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


 ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, জরিমানা আদায়

কুষ্টিয়া: ভেড়ামায়ায় ৪ মার্চ (বুধবার) বেলা ৩ টার সময় পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখা এবং জনদুর্ভোগ হ্রাসে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভেড়ামারা উপজেলায় কলেজ বাজার, রেল বাজার, পৌর মার্কেট বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি দামে মুরগি বিক্রি করায় রাজিব মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসাথে সংশ্লিষ্টদের নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে সতর্ক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত টিম পৌর শহরের মুদি দোকান, মিষ্টি, খাবারের দোকান, মাছ, মাংস ও সবজির দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালায়। এসময় ব্যবসায়ীদের দোকানে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং তেলসহ কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অসাধু ব্যাবসায়িক তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা জানান, নিয়মিত মনিটরিং থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় বা পণ্য মজুদের মতো অনিয়ম করার সুযোগ পাবে না এবং বাজারে স্বস্তি বজায় থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫২   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ