ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী: মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে মো: মিঠু ইসলাম (৩৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মো: মাহাবুবুর রহমানের ছেলে মো: নিশার আহম্মেদ সাগর (২৭); বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের ( বতর্মানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মো: মঞ্জুরুল হকের ছেলে মো: জিম (২৫) এবং রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: জনি (৩৬)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টায় কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় পরিচালিত অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি করাকালীন আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

চেকপোস্টে গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল (৫০০ মি.লি.) দেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:১৩   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ