ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডা. শফিকুর রহমান বললেন জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি

ডা. শফিকুর রহমান বললেন জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ ২০২৬


 জামায়াতের সঙ্গে  চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকার কয়েকটি চুক্তি করেছে। কিন্তু কোনো চুক্তি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি।

গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার সেই দাবিগুলো আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’বিশ্লেষকদের সমালোচনার মুখে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার আগে এ বিষয়ে দুই রাজনৈতিক দল– বিএনপি ও জামায়াত থেকে সম্মতি এসেছিল। গত বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের  ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন। তারাও এতে সম্মতি দিয়েছিল।’

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তার দাবিইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। এ দুজনকে জিজ্ঞাসাবাদ করার দাবিও জানানো হয়। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। দলের ঢাকা মহানগর শাখা এই আয়োজন করে।বিক্ষোভ-পূর্ববর্তী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা-ইঞ্জিনিয়ারিং হয়েছে।

সাবেক উপদেষ্টার কথায় তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, অতীতের নির্বাচনের চেয়ে এবারের ধরনটাই ছিল আলাদা।গোলাম পরওয়ার বলেন, মানুষ যখন জামায়াতের বিজয়ের খবর শোনার জন্য উন্মুখ ছিল, তখনই মধ্যরাতে রহস্যজনকভাবে ফলাফল পরিবর্তন করে দেওয়া হলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। তিনি অবিলম্বে দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন ও কাকরাইল ঘুরে নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন, মহানগর দক্ষিণ  জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, উত্তরের সেক্রেটারি ইয়াছিন আরাফাত প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৭   ১৬৯ বার পঠিত  |         







প্রধান সংবাদ থেকে আরও...


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ
নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু
সংবিধান সংস্কার নিয়ে সরকারকে হস্তক্ষেপের আহ্বান গোলাম পরওয়ারের
শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ
কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা



আর্কাইভ