ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


 তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত
ময়মনসিংহ: তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিসকা ইউনিয়ন পরিষদের সচিব(প্রশাসনিক কর্মকর্তা) আ. মান্নান তালুকদার (৪৬) নিহত হয়েছেন। নিহত আ. মান্নান তালুকদার উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব (ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী রনি সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী আ. মান্নান গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যেতে সক্ষম যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:২০   ১৭৫ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ