ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


 কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

পিরোজপুর: কাউখালীতে বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পাঁচটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ২০২৫/২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা হিসেবে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল নয়টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ ইউপি সদস্য বৃন্দ।

সদর ইউনিয়নে ৩ হাজার ৭৫৫ জন উপকারভোগীদের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। উল্লেখ্য উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২২০ জন উপকারভোগীদের মাঝে ১০২, ২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এদিকে অনেক উপকারভোগীরা অভিযোগ করেন তাদের ১০ কেজির পরিবর্তে মাপে চাল কম দেওয়া হয়েছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেককে১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আমি কয়েকটা ইউনিয়ন পরিষদে গিয়ে ভিজিএফ চাল বিতরণ করি। এবং নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক উপকারভোগীদের ১০ কেজি করে চাল দিতে হবে। কম দেওয়ার কোন সুযোগ নেই। সুষ্ঠুভাবে বন্টন করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৬:২০   ৯৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ