ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া: বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মু‌দি দোকান, শিশু খা‌দ্যের দোকান,কাপ‌ড়ের দোকান এবং কস‌মে‌টিকস সাম‌গ্রির দোকান মনিটরিং করা হয়। অভিযানে সরকার কর্তৃক নি‌ষিদ্ধ ঘো‌ষিত পা‌কিস্তা‌নি কস‌মে‌টিকস বিক্রয় ও বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় সে‌লিম কস‌মে‌টিকস‌কে ৩০,০০০/-(ত্রিশ হাজার) এবং মোড়কজাত শিশু খা‌দ্যের মোড়কে উৎপাদনকারীর নাম, ঠিকানা, মেয়াদ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না করায় সি‌দ্দিক স্টোর‌কে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন কুষ্টিয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহায়তা করেন ভেড়ামারা উপ‌জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। উক্ত অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:৫৭   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ