ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬


ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

কুষ্টিয়া: ভেড়ামারায় ডাকাতি প্রস্তুতি সময় অস্ত্র গুলি ও ডাকাতদের ব্যবহৃত প্রাইভেট কার সহ ৩ ডাকাত কে আটক করেছ থানার একটি চৌকস দল। ডাকাতরা হলেন ১, সিয়াম সরদার (২৪) ২, সামসুদ্দিন আহমেদ টেলু (২২) ৩, তানভীর আলম হিমেল( ২৯) আটক করে।

ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর সেন্টারপাড়া জামে মসজিদ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে সোমবার ২৩ মার্চ রাত ৩:৪৫ মিনিটের সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এই নির্দেশে রাতের টহলরত পুলিশে সংবাদ দিলে এসআই নিজামুদ্দিন ও এস আই গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছিয়ে একটি ডাকাত দল ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার সহ ৩ ডাকাত দলের সদস্যকে আটক করে। ডাকাত দলের ৩জন সদস্যের নাম ১। মোঃ সিয়াম সরদার(২৪), পিতা-মোঃ সাজেদুল হক সান্টু, সাং-গোলাপনগর কদমতলা, ভেড়ামারা, ২। মোঃ সামসুদ্দিন আহমেদ ওরফে টেলু(২২), পিতা-মোঃ সরোয়ার হোসেন কালাম, সাং-চন্ডিগাছা , থানা-লালপুর, জেলা-নাটোর, ৩। মোঃ তানভীর আলম হিমেল(২৯), পিতা-মৃত খন্দকার শামিম, সাং-ধরমপুর (৩নং ওয়ার্ড), ইউপি-ধরমপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে। এসময় ডাকাত দলের তল্লাশি চালিয়ে তাদের নিকট হতে ১। ০১ টি দেশীয় লোহার তৈরি ওয়ান শুটার গান, ২। ০২(দুই) টি কার্তুজ, ৩। ০১(এক) টি হাত কুড়াল ৪। ০১(এক) টি সাদা রংয়ের পুরাতন প্রাইভেটকার, যার ইঞ্জিন নম্বর-৭৮২৯৫৫১, চেচিস নম্বর-ঝঞ১৭০-৪০৮৮৪০২, রেজিঃ নম্বর-ঢাকা মেট্টো-গ-১১-৮৪৭৯ ৫। ০১ বোতল দেশিও মদ, ৬। ১ পিচ লোহার রড়, ৭। মোবাইল- ১। iPHONE 13 মডেলের, সিম নম্বর-০১৯৩৯-৭১১৫৬৮, সহ মোবাইল উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা প্রস্তুতি চলছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে

রাতের টহলরত পুলিশে সংবাদ দিলে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছে। গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:২৮   ১২২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ
ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার
ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎
ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬



আর্কাইভ