ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা

কলমাকান্দায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 কলমাকান্দায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা

নেত্রকোনা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওছার এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিনিধি জহিরুল ইসলাম রতনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়, যা ছিল শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীকী প্রকাশ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান। উপজেলায় তালিকাভুক্ত মোট ৪১৮ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ১৭৫ জন জীবিত রয়েছেন বলে জানানো হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪০:৫১   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ