ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি এসসিপি বহিষ্কৃত নেতার, থানায় জিডি

সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি এসসিপি বহিষ্কৃত নেতার, থানায় জিডি


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি এসসিপি বহিষ্কৃত নেতার, থানায় জিডিখুলনা: কয়রা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার চাপ দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এনসিপি নেতা গোলাম রব্বানীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

জিডিতে সাংবাদিক তারিক লিটু উল্লেখ করেন, তিনি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি এবং কয়রা সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সামাজিক সমস্যার বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।

জিডির তথ্যমতে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সড়ক নির্মাণকাজে অনিয়ম এবং কয়রা প্রতিবন্ধী বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এসব সংবাদ প্রকাশের পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেতে থাকেন।

অভিযোগে বলা হয়, বহিষ্কৃত এনসিপি নেতা গোলাম রব্বানী তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে সাংবাদিক তারিক লিটুকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাকে কয়রা এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় তাকে ‘মব’ তৈরি করে মারধর করা হবে এবং মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় গোলাম রাব্বানী । সাংবাদিক তারিক লিটুকে হুমকি দেয়ার একটি অডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গোলাম রব্বানী সাংবাদিকের নিজ বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাংবাদিক তারিক লিটু জিডিতে উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তার ওপর সশস্ত্র হামলা বা প্রাণনাশের চেষ্টা হতে পারে। বিশেষ করে কয়রা বাজার এলাকায় তাকে দেখলে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ রয়েছে। এতে তিনি পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান। এমতাবস্থায়, নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান বলেন,ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।

উল্লেখ্য, গোলাম রব্বানী ২০২৫ সালের রমজান মাসে চাঁদাবাজির অভিযোগে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৪   ১৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ