ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনা জেলা পরিষদ হবে দুর্নীতিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান: মনিরুল হাসান বাপ্পী

খুলনা জেলা পরিষদ হবে দুর্নীতিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান: মনিরুল হাসান বাপ্পী


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 খুলনা জেলা পরিষদ হবে দুর্নীতিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান: মনিরুল হাসান বাপ্পী

খুলনা: জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা হয়েছে এবং এ ধারা বজায় রাখা হবে। শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, অতীতে ‘পার্সেন্টেজ’ ছাড়া কোনো প্রতিষ্ঠানই বরাদ্দ পেত না; এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও এর বাইরে ছিল না। উন্নয়নের নামে কোটি কোটি টাকার অনিয়ম, ফাইল গায়েব এবং টাকা নিয়েও বরাদ্দ না দেওয়ার মতো অভিযোগ রয়েছে। তবে এখন থেকে জেলা পরিষদের কোনো বরাদ্দ পেতে ঘুষ বা অতিরিক্ত অর্থ লাগবে না বলেও তিনি ঘোষণা দেন।
মনিরুল হাসান বাপ্পী আরো বলেন, প্রধানমন্ত্রীর আস্থায় তিনি এ দায়িত্ব পেয়েছেন এবং তার মর্যাদা রক্ষায় কাজ করবেন। পাইকগাছা-কয়রার মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তিনি অভিযোগ করেন, ঈদ উপলক্ষে বরাদ্দকৃত অর্থ খুলনা-৬ আসনে সুষমভাবে বণ্টন হয়নি।
সর্বোপরি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ ঘের বা জমি দখলসহ অবৈধ কর্মকাণ্ডে জড়ালে কোনো ধরনের তদবির করা হবে না; প্রয়োজনে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, আহ্বায়ক কমিটির তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল সহ ইমরান সরদার, দেবেন ঘোষ,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমিতি,পোনা ব্যাবসায়ী সমিতি,ক্যামিস্ট এ্যান্ড ড্রাগ সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি,সরল কালিবাড়ী মন্দির, বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি পাইকগাছা প্রেস ক্লাব, টাউন মাধ্যমিক বিদ্যালয়,চলন্তিকা সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক’কে পুষ্পমাল্য অর্পণ করে শুভেচ্ছা বিনিময় করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:১৭   ৮০ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ