ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬


মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

মাগুরা: মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন “মীম ব্রিকস” নামক অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাটরা ও কুমরুল গ্রামের ৫শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মোঃ মারুফ শেখসহ প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

তারা আরও জানান, ইটভাটার জমির ওপর দিয়ে ফসল নেওয়াকে কেন্দ্র করে খায়রুল নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে জোরপূর্বক জমি দখল, মাটি কাটা এবং ফসলি জমিতে পুকুর খননের মতো কর্মকাণ্ডে জড়িত।

বক্তারা দ্রুত ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, উক্ত ইটভাটার মালিক নাগড়া গ্রামের বাসিন্দা আওয়াল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা। মুঠোফোনে একাধিক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৫৫   ২৮৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ