ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার

সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬


সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার
মানিকগঞ্জ: সিংগাইর থানায় মাদক, ইভটিজিং, বিশেষ অভিযান পরিচালনা এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় স্বপন কুমার সরকার বলেন, একটি আধুনিক সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনগণের মাঝে সুসম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, আমি এই দেশকে ভালবাসি এবং জনগণের মাঝে বেঁচে থাকতে চাই। সিনিয়র স্যারদের স্নেহ, ভালোবাসা এবং দিক-নির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সিংগাইর থানার সকল অফিসার-ফোর্সদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩৮   ১৫০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ