ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » চিকিৎসার জন্য সন্তান বিক্রি করতে চাওয়া সেই বাবাকে ৫০ হাজার টাকার সহায়তা দিলো বিএনপি নেতা

চিকিৎসার জন্য সন্তান বিক্রি করতে চাওয়া সেই বাবাকে ৫০ হাজার টাকার সহায়তা দিলো বিএনপি নেতা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬


 চিকিৎসার জন্য সন্তান বিক্রি করতে চাওয়া সেই বাবাকে ৫০ হাজার টাকার সহায়তা দিলো বিএনপি নেতা

খুলনা: পাইকগাছায় চিকিৎসার জন্য সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এসএম এনামুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা আত্তাব গাজী (৪৫) কে চিকিৎসার জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা আত্তাব গাজী লিভার টিউমার ও সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
অসহায় পরিবারে স্ত্রী শাহিদা খাতুন ও চার কন্যা সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে উপায়ান্ত না পেয়ে ছোট কন্যা সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে বাধ্য হয় পরিবারটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে বিএনপি নেতা এস এম এনামুল হকের।
রবিবার (২৯ মার্চ) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং চিকিৎসাধীন আত্তাব গাজীর খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিজ উদ্যোগে নগদ ৫০ হাজার টাকা আত্তাব গাজীর স্ত্রী শাহিদা খাতুনের হাতে তুলে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের ব্যবস্থা করেন এবং প্রয়োজনে ভারতে পাঠানোর উদ্যোগও গ্রহণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা লিটন এ আর খান, বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনি, লিটন খান, শেখ জাহিদুর রহমান, ইউপি সদস্য শেখর ঢালী, ওবায়দুল্লাহ সরদার।
দীর্ঘদিন ধরে অসুস্থ আত্তাব গাজীর চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল অর্থাভাবে। এনামুল হকের এই মানবিক সহায়তায় পরিবারটিতে নতুন করে বাঁচার স্বপ্ন জেগেছে। চার কন্যা সন্তান ও স্ত্রী এখন কৃতজ্ঞতায় আবেগাপ্লুত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৪৪   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ