ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী

রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬


 রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী

রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তিনি আর কার্যালয়ে আসবেন না বলে দলীয় নেতা-কর্মীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করা যাবে না।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সবকিছু স্বাভাবিকভাবে চলে। আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’

বিএনপি চেয়ারম্যান নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।’

দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের নেতা-কর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়– এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, ‘দেশে অনেক সমস্যা আছে। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।’

সবশেষে নেতা-কর্মীদের বাম দিকে চেপে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই বাম দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:১৮   ২১৫ বার পঠিত  |      







জাতীয় থেকে আরও...


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
সংসদে প্রধানমন্ত্রী বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক
আরও ১০ স্থায়ী কমিটি গঠন সভাপতি পদ না দেওয়ায় বিরোধী দলের ক্ষোভ, সংসদ কক্ষ ত্যাগ



আর্কাইভ