ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে ডাকাতদের কবল থেকে জেলেকে উদ্ধার

সুন্দরবনে ডাকাতদের কবল থেকে জেলেকে উদ্ধার


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


সুন্দরবনে ডাকাতদের কবল থেকে জেলেকে উদ্ধার

খুলনা: কয়রা উপজেলার সুন্দরবন এলাকায় ডাকাতদের কবল থেকে এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় ডাকাতদের কেউ আটক হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুর্ধর্ষ জোনাব বাহিনীর সদস্যরা কয়রা থানার খড়কুড়িয়া খালসংলগ্ন সুন্দরবন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি থাকা এক জেলেকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি কয়রা উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এনএন

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৫   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ