ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তরের পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অভিযোগ করা হচ্ছে। গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম সরকার ও প্রভাবশালী বিএনপি নেতা আবদুল আওয়াল একে অপরের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি , দাঙ্গা হাঙ্গামার পায়তারা, ও চাঁদাবাজিসহ নানাহ্ অভিযোগ তুলছেন।
জাহাঙ্গীর সরকার বলছেন,তারা সন্ত্রাসী কায়দায় আওয়ালের নির্দেশে গ্রামের মনা মেম্বার আমাদেরকে বাড়ি ও গ্রাম ছেড়ে চলে যেতে বলে এবং তাদের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়।আওয়াল বলছেন,গ্রামের কাউকে বাড়ি ও গ্রাম ছাড়ার হুমকি এ ধরনের ঘটনা এটা অবিশ্বাস, আমি জানিনা। আমি এর সাথে জড়িত নই। তারাই গ্রামে বিশৃংখলা সৃষ্টি করছে।
মূলতঃজাহাঙ্গীর আলম সরকারের বাড়ির ভেতর দিয়ে সরকারি রাস্তা নেওয়ার চেষ্টা করলে বিরোধের সূত্রপাত হয়। গ্রাম কমিটির সভাপতি ও বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, পূর্ব বিরোধ ও এই রাস্তার বিষয় নিয়েই এ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শনিবার (০৪/০৪)উরখুলিয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত একটি শান্তি সমাবেশে আবদুল আওয়াল সাংবাদিকদের বলেন,তিনি গ্রামের কোন দলাদলিতে জড়িত নন। গ্রামের দাঙ্গা হাঙ্গামা ও খুনের রেকর্ড ভেঙে গ্রামবাসীকে একত্রিত করে একটি উন্নয়নমূখী মডেল গ্রাম হিসাবে প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাচ্ছেন। গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি প্রতিপক্ষের দিকে অভিযোগ তুলে বলেন,মরহুম লাল মিয়া মাষ্টারের ছেলে প্রবাসী জাহাঙ্গীর আলম, ও তার ভাইয়েরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। বিভিন্ন সময় তারাই গ্রামে এসে বিশৃংখলা ও দাঙ্গা লাগানোর চেষ্টা করে। গ্রামবাসীর বিরুদ্ধে গিয়ে রাস্তার উন্নয়ন কাজে বাধা দেয়। কেউ গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে গ্রামবাসীকে নিয়ে তা প্রতিরোধ করা হবে।”
গ্রামের মতি মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,রফিকুল ইসলাম মনা (মেম্বার), ফিরোজ মিয়া, বাছির মিয়ার , সামছুল হক, সিদ্দিক মিয়া প্রমূখ। বক্তারা বলেন, গ্রামের উন্নয়নে বিগত সময়ের চেয়ারম্যানের করা প্লানিনে রাস্তা নির্মাণে তাদের কিছু জমি পড়ে। গ্রামবাসীর বিরুদ্ধে গিয়ে তারা রাস্তা না দিয়ে বাউন্ডারী ওয়াল দিয়ে দেয়। এ নিয়ে গ্রামে হানাহানি সৃষ্টির ফন্দি আটছে। যদিও ওই শান্তি সমাবেশে প্রতিপক্ষের কাউকে দেখা যায়নি।
অপদিকে আবদুল আওয়াল ও রফিকুল ইসলাম মনা মেম্বার বিরুদ্ধে প্রবাসী জাহাঙ্গীর আলমের পরিবারটিকে গ্রামছাড়ার হুমকি এবং বাড়িতে হামলার ঘটনায় অভিযোগ উঠে। এ ঘটনায় থানায় একটি অভিযোগও করেন ভুক্তভোগী পরিবার।
গত রবিবার জাহাঙ্গীর আলম তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
প্রবাসী জাহাঙ্গীর আলম সরকার জানান,তারা কেউ গ্রামের বাড়িতে থাকেন না। ঈদ উপলক্ষে গত ২৬ মার্চ তিনি ও তার ভাইয়েরা গ্রামের বাড়িতে আসেন। তিনি দাবী করেন, স্থানীয় প্রভাবশালী আব্দুল্লাহ আওয়ালের মদতেই এ ধরনের হুমকি দিয়েছেন গ্রামের প্রভাবশালীরা। বর্তমানে তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি বলেন,পূর্ব শত্রুতায় প্রভাবশালী আওয়াল মিয়া রাস্তা নেওয়ার প্রকৃত যে জমির আইল রয়েছে সেটা বাদ দিয়ে জোর পূর্বক আমাদের বাড়ির ভেতর দিয়ে সরকারি রাস্তা নেওয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, জাহাঙ্গীর সরকারের পরিবারটার সাথে গ্রামের একটি বড় অংশের বিরোধ রয়েছে। এর জের ধরে হুমকি দামকি ও সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।দুই পক্ষেই একে অপরকে দোষারোপ করে পাল্টা পাল্টি বক্তব্য রাখছে। এখন পরিস্থিতি শান্ত।এলাকাটি পুলিশের নজরদারিতে রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৬ ৪০০ বার পঠিত | ● অভিযোগ ● নবীনগর ● পাল্টা পাল্টি