ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা থানা পুলিশের অভিযান ব্যবসায়ী তুহিন গ্রেফতার

ভেড়ামারা থানা পুলিশের অভিযান ব্যবসায়ী তুহিন গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল ২০২৬


ভেড়ামারা থানা পুলিশের অভিযান ব্যবসায়ী তুহিন গ্রেফতারকুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন লাল ওরফে তুহিন আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তুহিন আলী ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এবং সে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস টিম উত্তর ভবানীপুর এলাকায় তুহিনের নিজ বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা জানান, তুহিন লাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৯   ১২৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ