ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সাংবাদিকদের ওপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল ২০২৬


সাংবাদিকদের ওপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকদের উপর হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে গতকাল বুধবার (০৮/০৪) থানা গেইট প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ (মানবকণ্ঠ), কাজল (এশিয়ান টিভি), শাফিউল আলম (যুগান্তর), মাজেদ (কালের কণ্ঠ), খন্দকার আলমগীর হোসেন (চ্যানেল এস), এনটিভি অনলাইন প্রতিনিধি কাউসার আলম, রিপোর্ট ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ হোসাইন, আলোকিত সকালের প্রতিনিধি আবু সুফি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।​

ভুক্তভোগী সাংবাদিক সোহেল খান বলেন, তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: নিউজ কাভার করতে গিয়ে আমি মিথ্যা মামলার আসামি হলাম। সিনিয়র সাংবাদিকদসহ সমাজের কাছে আমার প্রশ্ন পেশাগত দায়িত্ব পালন কি অপরাধ? আমি মামলার বাদী ডলি বেগম ও সাক্ষী তাজুল ইসলাম ও মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
​

আরেক ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল এ মিথ্যে মামাল প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মামলা প্রত্যাহার জোর দাবি জানান।
বক্তারা, মানববন্ধন থেকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন,যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না হয় তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ।

উল্লখ্য গত ৩ এপ্রিল পৌরসদর পশ্চিমপাড়া এলাকায় একটি মানববন্ধনের নিউজ কভারেজ করতে সাপ্তাহিক তিতসের খবর এর নিজস্ব প্রতিবেদক আশরাফুল হক,ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান সেখানে যান । সেখানে দুই পক্ষের মাঝে হট্টগোল হয়। ওই দুই সংবাদিক প্রকৃত ঘটনা তুলে ধরলে একটি পক্ষ ক্ষুব্ধ হয়। এটাকে কেন্দ্র করে একটি কুচক্রীমহলের প্ররোচনায় ডলি বেগম নামে এক মহিলা হাসচুরি ও শ্রীলতাহানির অভিযোগে কোর্টে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১২   ১৮২ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮
● নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা



আর্কাইভ