ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জর আগলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

নবাবগঞ্জর আগলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 নবাবগঞ্জর আগলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের আগলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. মিঠুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিপ্লব গংয়ের বিরুদ্ধে।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মিঠুন আগলা গ্রামে কিসমত আলীর ছেলে। নিহতের ভাই আকতার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন। নবাবগঞ্জ থানা পুলিশ আগলা ইউনিয়নের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

নিহতের বোন রাশিদা জানান, পতিত জমিনের ঘাস খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এই নিয়ে বিজ্ঞ আদালতের নির্দেশে নবাবগঞ্জ থানায় মামলা হয়। আদালতে এই মামলা চলমান রয়েছে।আমরা আদালতকে সন্মান জানাই। কিন্তু এইভাবে আমার ভাইকে বিপ্লব গংরা ফোন করে ডেকে নিয়ে মেরে ফেলবো এটা বুঝি নাই। তিনি আরও বলেন,ওরা টিকরপুর চকে নিয়ে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।

নিহতের ভাই আকতার জানান, হান্নান, বোরহান, রাকিবসহ কয়েকজন মিঠুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃতদেহ নবাবগঞ্জ থানা থেকে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে, তারা কেউ বক্তব্য দিতে রাজী হয়নি।

নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। নিহতের ভাই আকতার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৮   ১৮২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ