ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে: প্রশাসক

কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে: প্রশাসক


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে  ৪ তলা বিশিষ্ট করা হবে: প্রশাসক
গাজীপুর: জেলা পরিষদ প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেছেন, কালীগঞ্জে যেইভাবে উন্নয়নমূলক কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হয়নি। দীর্ঘ ১৭ বছর কালীগঞ্জে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি। কালীগঞ্জ ডাকবাংলোকে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে।

ডাকবাংলো থেকে কোনো ধরনের আয় আমাদের ছিল না। সরকার আয় থেকে বঞ্চিত হয়েছে। আমরা দৃষ্টিনন্দন কাজ করবো। মানুষের উপকার হয় এমন ধরনের কাজ করতে আমরা জেলা পরিষদ থেকে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। এই বাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে। এরই মধ্যে আমরা কিছু কাজ শুরু করেছি। কিছু দিনের মধ্যে টেন্ডারের মাধ্যমে বাকি কাজগুলো করা হবে। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ ডাকবাংলোর অবকাঠামো উন্নয়ন পরিদর্শনে এসে গাজীপুর জেলা পরিষদ প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন।
শনিবার সকাল এগারোটায় তিনি ডাকবাংলোতে আসলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় নেতৃবৃন্দর সাথে বাংলোতে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সংস্কারের অভাবে জরাজীর্ণ রুমগুলো পরিদর্শন করেন। মহিলা রেস্টরুম, ডাইনিং রুম, টয়লেট নতুন রুপে সংস্কার করার উদ্যোগ গ্রহণ নেয়া হয়। উচু করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে বাংলোকে সৌন্দর্যবর্ধন করতে উপজেলা প্রশাসনকে তাগিদ দেন প্রশাসক ইশরাক আহমদ চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৬   ১৪২ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ