ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি

ভেড়ামারায় এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাট-বাজারে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চরম নৈরাজ্য শুরু হয়েছে। সরকারিভাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হলেও, বাস্তবে ভোক্তা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১, ৯০০ থেকে ২,০০০ টাকায়। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়া হচ্ছে।

ক্ষুব্ধ এক ক্রেতা শরিফুল জানান, “সরকার দাম বাড়িয়েছে ঠিকই, কিন্তু বাজারে এসে দেখি দোকানদাররা তার চেয়েও অনেক বেশি দাম চাচ্ছে। বাধ্য হয়ে ২০০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। দেখার যেন কেউ নেই।”

অন্যদিকে, খুচরা বিক্রেতাদের দাবি— ডিলার পর্যায়েই তাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। পরিবহন খরচ ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে নির্ধারিত দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

ভেড়ামারার সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর আইনি ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৫   ১০৪ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ