ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জনগণের অধিকার আবার পিষ্ট করার পায়তারা চলছে: জামায়াত আমির

জনগণের অধিকার আবার পিষ্ট করার পায়তারা চলছে: জামায়াত আমির


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬


 জনগণের অধিকার আবার পিষ্ট করার পায়তারা চলছে: জামায়াত আমির

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার না করায় সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু হয়েছে। সংসদে ফিরব। তবে জনগণকে সঙ্গে নিয়ে মুক্তির আন্দোলন গড়ে তুলবো। এই আন্দোলনে সরকার কিংবা যেকোনো কর্তৃপক্ষকে চুল পরিমাণ ছাড় দেবো না।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনে ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, মালিকের ছেলে মালিক আর রাজার ছেলে রাজা হচ্ছে, শ্রমিকের ছেলে কেন মালিক প্রধানমন্ত্রী হবে না? জামায়াত চায়, আগামী প্রধানমন্ত্রী শ্রমিকের ঘর থেকে আসুক।জামায়াত আমির বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের ৬২ শতাংশ ছিলেন শ্রমিক। মক্কায় মহানবী (সা.) এর ডান হাত হিসেবে ছিলেন শ্রমিকরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও শ্রমিকরা ছিলেন সামনের সারিতে। নব্বইয়ের গণআন্দোলনেও শ্রমিকরা ছিলেন। অথচ রাষ্ট্রের কাছে শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি ও চাহিদা খুবই মামুলি। কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি।

বিরোধীদলীয় নেতা বলেছেন, যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় রয়েছেন, তারা ওই শ্রমিকদের মধ্য থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবেন কীভাবে! তাদের বেশিরভাগই ব্যবসায়ী, মালিক। ব্যবসায়ী বা মালিক হওয়া অপরাধ নয়। কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদা দিতে ব্যর্থ। শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদ্য বিদায়ী সভাপতি আ ন ম শামুসল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ বক্তব্য দেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৪০   ২৮৬ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● মানবপাচার দমনে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে সরকার
● জাইকার সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর
● ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের
● সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী
● স্থানীয় নির্বাচনে ভোট রক্ষায় সতর্ক থাকার নির্দেশ জামায়াত আমিরের



আর্কাইভ