ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় আজ এক প্রভাবশালী ঠিকাদার লোকমান হোসেন হাতে তরিকুল ইসলাম নামে উপসহকার প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই প্রকৌশলী নবীনগর এলজিইডি অফিসে কর্মরত। তার বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জে এলাকায়।গতকাল সোমবার(১৩/০৪) ঠিকাদার লোকমান হোসেন বাশ নিয়ে ওই প্রকৌশলীকে দৌঁড়ানোর ভিডিও চিত্র সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হামলাকারী ঠিকাদার স্থানীয়ভাবে এতটাই প্রভাবশালী যে পুনরায় লাঞ্ছিত হওযার ভয়ে ও আতংকে ওই প্রকৌশলী থানায় মামলা করতেও সাহস পাচ্ছেন না।
তবে ঘটনা শোনার পরপরই স্থানীয় সাংসদ এম এ মান্নান ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, জেলার নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কি.মিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লি. নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলজিইডির আওতায় নির্মাণাধীন এ সড়কটির প্রাক্কলিত ব্যায় ধরা হযেছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা।
কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সড়কটির তদারকির দায়িত্ব পান ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রভাবশালী ঠিকাদার লোকমান হোসেন।
কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠায়, গতকাল সোমবার (১৩ /০৪) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধি দলসহ স্থানীয় প্রকৌশরীরা আজ বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে যান।
সেসময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় তরিকুল ইসলাম নামের একজন উপ সহকারী প্রকৌশলীকে প্রতিনিধি দলের সামনেই স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন হাতে বাঁশ নিয়ে চরমভাবে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে লাঞ্ছিত হওয়া উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম বলেন,’কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন করতেই ঢাকা ও জেলা থেকে আগত স্যারদের সামনেই আমাকে মারতে উদ্যত হয় ঠিকাদার লোকমান। এক পর্যায়ে হাতে বাঁশ নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ পেটানোর জন্য আমাকে দৌড়াতে থাকেন। সেসময় দৌড়ে আমি কোন রকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসি।’
এ নিয়ে থানায় কোন মামলা করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,’ঠিকাদার লোকমান খুবই ভয়ংকর খারাপ মানুষ। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ইউএনও মাহমুদুল হাসান বলেন,’ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিষয়টি আমরা শক্তভাবেই দেখছি।’
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনার পর আমরা একজন এসআইকে গঠনস্থলে পাঠিয়েছি। উপ সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম থানায় অবস্থান করছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান বিকেলে এ প্রতিনিধিকে বলেন,’ঘটনা শোনার পরই আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দিয়েছি। সরকারি কর্মকর্তার উপর এ ধরণের হামলা কোনভাবেই মেনে নেয়া যায়না।’
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৩ ৯৩ বার পঠিত | ● ঠিকাদার ● নবীনগর ● প্রকৌশলী ● লাঞ্ছিত