ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গণভোট অস্বীকার করে বিএনপি কথার বরখেলাপ করেছে: নাহিদ ইসলাম

গণভোট অস্বীকার করে বিএনপি কথার বরখেলাপ করেছে: নাহিদ ইসলাম


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


 গণভোট অস্বীকার করে বিএনপি কথার বরখেলাপ করেছে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণরায়কে অস্বীকার করছে বিএনপি। জুলাই সনদ বনাম জুলাই আদেশ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা বলছে, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করবে, তবে জুলাই আদেশ অবৈধ। এই জুলাই আদেশের ভিত্তিতেই গণভোট হয়েছিল। গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কথার বরখেলাপ করেছে।

আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক সংস্কার সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সেজন্য গাঠনিক ক্ষমতা সংসদকে দিতে হবে। যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটিই। কিন্তু সংসদে বিএনপি মুলতবি প্রস্তাব এনেছিল, যেখানে তারা বলার চেষ্টা করেছে, জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন করা সম্ভব।

জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐকমত্য কমিশনেই হয়েছিল উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, আজকের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন আহমদসহ যাঁরা ঐক্যমত কমিশনে ছিলেন, তাঁরা সবাই কথার বরখেলাপ করেছেন। গণভোটের গণরায়কে তাঁরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর রাষ্ট্র সংস্কারের জন্য যে লড়াই হয়েছে, অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, এখন সে বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে, সে বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে নিয়েছে বিএনপি, এজন্য বিএনপিকে এর দায়ভার ও পরিণতি ভোগ করতে হবে। এই পরিণতি খুব সহজ হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কি-নোট উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলের জ্যেষ্ঠ নেতারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫০   ১৯১ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ