ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » সংবিধান সংস্কার জামায়াত জোটের ২ সপ্তাহের কর্মসূচি

সংবিধান সংস্কার জামায়াত জোটের ২ সপ্তাহের কর্মসূচি


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


 জামায়াত জোটের ২ সপ্তাহের কর্মসূচি

গণভোট অনুমোদিত জুলাই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কারে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মূল দাবি সংস্কার হলেও, কর্মসূচিতে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, হামে শিশু মৃত্যু ব্যাংক খাত নিয়েও সরব হবে ১১ দল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল শনিবার রাজধানীতে, ২৫ এপ্রিল অন্যান্য মহানগরে এবং ২ মে সব জেলা শহরে হবে গণমিছিল। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সব মহানগর ও গুরুত্বপূর্ণ জেলায় হবে সেমিনার। দুই সপ্তাহের কর্মসূচির পর, সব বিভাগীয় শহরে জনসভা করা হবে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠক সূত্র জানিয়েছে, গত ৯ থেকে ১৫ এপ্রিলের প্রথম সপ্তাহের নিয়ে কর্মসূচি আলোচনা হয়। প্রত্যাশিত সাড়া পাওয়া না পাওয়ার বিষয়টি আসে।

বৈঠকে একাধিক নেতা বলেন, হামে শিশু মৃত্যু, জ্বালানি সংকট, লোডশেডিং, সার সংকট, আলু-পেঁয়াজসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া আবার বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ ক্ষুব্ধ। তাই, গণভোট অনুযায়ী সংস্কারের দাবির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে রাজপথে সরব হওয়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংক রেজল্যুশন বিল নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। একাধিক নেতা বলেন, এতে শুধু আওয়ামী লীগ আমলের ব্যাংক লুটেরা ফিরবে না, বিরোধী জোটের নেতাদের প্রতি সহানুভূতি রয়েছে, এমন ব্যাংকও ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে তা থেকে ঠেকাতে হবে। পুনর্বাসন ছাড়াই রাজধানীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদের বিষয়টিও আছে। তবে এ বিষয়ে কর্মসূচির সিদ্ধান্ত হয়নি।

১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, সরকারের অদক্ষতা গাফিলতিতে সাধারণ মানুষের যেসব ভোগান্তি হচ্ছে, তা নিয়েও রাজপথে থাকবে বিরোধী জোট। ১১ দল এখনও চায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হোক। কিন্তু সরকার যেভাবে সব একতরফা করছে, তাতে সমস্যাকে রাজপথে ঠেলে দেওয়া হয়েছে।

বৈঠকে ছিলেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

বৈঠকের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে বলেছেন, গণভোটে হ্যাঁ ভোট দিয়ে পাঁচ কোটি ভোটার রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের সমাপ্তি চেয়েছেন। কিন্তু সরকার ইউটার্ন করে নানা অজুহাত দিচ্ছে।

জ্বালানি মন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেছেন, পেট্রোল পাম্পে দেড় মাস গাড়ির ধরে দীর্ঘ সারি থাকার পরও মন্ত্রী যেভাবে হাস্যকর কথা বলছেন, সংকট আড়াল করছেন, তাতে আন্দোলনে যেতে হচ্ছে বিরোধী দলকে।

আসন্ন বোরো মৌসুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি বলেছেন, গ্যাস না থাকায় সার কারখানা বন্ধ। এতে সার সংকট হবে। আবার ধানা কাটা ও মাড়াইয়ের যন্ত্রের জন্য ডিজেল নেই।

হাম পরিস্থিতি ক্ষোভ জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন, অন্তত দেড় লাখ শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। স্বাস্থ্যখাত একেবারে ভেঙে পড়েছে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ও হাসপাতালের চেহারা ভিন্ন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, সরকারের দুই মাসেই আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। চাঁদাবাজি, খুনখারাবি ও দখলদারি আবারও চলছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেছেন, একটি দলের নেতৃত্বে দখলবাজি শুরু হয়েছে। ব্যাংকখাত ধ্বংস করা হয়েছে। বিএনপি সরকার এসে দেড় মাসে ৪২ হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছে। এ নজির অতীতে নেই। ব্যাংকগুলো খালি করে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনে দলীয়করণ করছে ফ্যাসিবাদী কায়দায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০০:২২   ১৮২ বার পঠিত  |         







জাতীয় থেকে আরও...


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতিতে ‘নতুন দিগন্তের সূচনা’, প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
আ’লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল
সংসদীয় দলের সভা বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী



আর্কাইভ