ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় ৬ বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ মোয়াজ্জিনের বিরুদ্ধে

কয়রায় ৬ বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ মোয়াজ্জিনের বিরুদ্ধে


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


​কয়রায় ৬ বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ মোয়াজ্জিনের বিরুদ্ধে

খুলনার: কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ এলাকায় এক মাদরাসা পড়ুয়া শিশুকে (৬) হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ লাগিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে।

অভিযুক্তের নাম মেহেদি হাসান, যিনি উত্তর মদিনাবাদ ঢালী বাড়ি মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করে। ঘটনার দিন অভিযুক্ত মেহেদি হাসান শিশুটিকে একা পেয়ে তার হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার যাতে করতে না পারে সেজন্য মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী শিশুর পিতার অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর মসজিদ কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত মেহেদি হাসানকে পুলিশের হাতে তুলে না দিয়ে তাকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে একটি ‘সমঝোতা’র চেষ্টা চালাচ্ছে মসজিদ কমিটি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:৪৭   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ