ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


 হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলার মাইজচরা গ্রামে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার হাতিয়া কোস্টগার্ডের এক প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের এক অভিযানে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা গ্রামের শীর্ষ সন্ত্রাসী মহিবুল্যাহ ওরফে মফুইল্যাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ীর আশপাশে তল্লাশি করে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত মহিবুল্ল্যাহ এর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ড সহ হাতিয়া থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত ৬ অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড আরো জানায়, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৪:২৫   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ