ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬


 এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য
খুলনা: পাইকগাছায় এক মাস পার হলেও পুলিশ কর্মকর্তার মা ভারতী মণ্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে করে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এই ঘটনায় এলাকায় মানবন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

জানা যায়, গত ১৪ মার্চ রাতে উপজেলার লতা ইউপির পুতলাখালীতে কে বা কারা বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা ভারতী মণ্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে রেখে যায়। পরদিন সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, ঘটনার পর প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও বর্তমানে তদন্তে ধীরগতি দেখা যাচ্ছে।

নিহতের স্বজনদের দাবি, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিহতের পরিবারের সদস্যরা বলেন, এক মাস হয়ে গেল, এখনো খুনিরা ধরা পড়েনি। আমরা কি ন্যায়বিচার পাব না? তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অপরাধীরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে পারে।
এদিকে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বাড়ছে। তাদের মতে, এমন একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরও খুনিরা গ্রেফতার না হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা আশ্বস্ত করতে চাই-খুব শিগগিরই এ ঘটনার অগ্রগতি দৃশ্যমান হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৬   ১২৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ