ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি:নজরুল ইসলাম আজাদ

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি:নজরুল ইসলাম আজাদ


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি:নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার সকালে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উচ্চ ফলনশীল উফশী রোপা আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২০০০ কৃষকদের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ এমওপি ও ৫ কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
ইউএনও আসাদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সদস্য খোরশেদ হাসান, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম প্রমুখ।
সাংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছেন। এছাড়াও বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন এবং প্রদত্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৯   ১২০ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন
সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা
আলফাডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণলঙ্কার লুট



আর্কাইভ