ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রধান শিক্ষক আল মামুন খান, মোখলেছুর রহমান, শামসুন্নাহার, মোঃ মনিরুজ্জামান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উদ্বোধনী খেলায় পারসাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রীরা কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,
এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৮:১০:১৮ ৯৮ বার পঠিত | ● উদ্বোধন ● কাউখালী ● টুর্নামেন্ট ● ফুটবল