ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় যুবলীগ কর্মীর হামলায় বিএনপির তিন কর্মী আহত

কয়রায় যুবলীগ কর্মীর হামলায় বিএনপির তিন কর্মী আহত


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


কয়রায় যুবলীগ কর্মীর হামলায় বিএনপির তিন কর্মী আহত

খুলনা: কয়রা উপজেলায় মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের এক কর্মীর লোকজনের হামলায় বিএনপির তিন কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—মাদারবাড়িয়া গ্রামের মো. ইদ্রিস আলী সানা (৩০), মো. ইব্রাহিম সানা (৩২) ও কয়রা উপজেলা জাসাসের সদস্য খলিল। স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের বায়লাহারানিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক যুবলীগ কর্মী মো. হানিফ সানা (৩৫) ও তাঁর সহযোগীরা এ হামলায় জড়িত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বটতলা বাজারে অবস্থান করছিলেন ইদ্রিস ও ইব্রাহিম। এ সময় সাবেক যুবলীগ নেতা হানিফ সানার নেতৃত্বে ৩–৪ জনের একটি দল দেশীয় অস্ত্র—হাতুড়ি, লোহার রড ও রেঞ্জ নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ইদ্রিস আলী সানার মাথা ফেটে যায় এবং ইব্রাহিম খলিল সানার বাম হাত ভেঙে যায়। হামলায় আরও একজন আহত হন বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আগের দিন পাশ্ববর্তী এলাকায় একটি ওয়াজ মাহফিলে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত হানিফ সানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:২০   ১৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ