ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দখল আর দুষণে সয়লাব পদ্মার শাখা খাল

দোহারে দখল আর দুষণে সয়লাব পদ্মার শাখা খাল


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


দোহারে দখল আর দুষণে সয়লাব পদ্মার শাখা খাল

ঢাকা: পদ্মা নদী বেষ্টিত দোহার উপজেলা। এই পদ্মা নদীকে ঘিরেই গড়ে উঠেছে দোহার অঞ্চল। কিন্তু আজ দখল আর দূষণে সয়লাব হয়ে গেছে উপজেলার জয়পাড়ার একাধিক শাখা খাল গুলো।উপজেলার বামতীর ঘিরে রেখেছে এই পদ্মা নদী।

দেশের নদীগুলোর মধ্যে অন্যতম পদ্মা নদী। নদীপথে সহজলভ্যতার কথা চিন্তা করে নদী তীরে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা, কারখানা ও বসতি। দখলদাররা জয়পাড়া উপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী ও পদ্মার নদীগুলোর দু-ধারে দোকান -পাঠ, বসতি ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় একদিকে নদীর জায়গা দখল করেছে, অপর দিকে বসবাসরত ব্যবহৃত মিশ্রিত বর্জ্য ড্রেনের মাধ্যমে নদীতে ছেড়ে দেয়ায় নদীর পানি দূষিত হচ্ছে।

এ বিষয়ে দোহার উপজেলা মৎস্য দলের সভাপতি মো. রমজান হোসেন বলেন, দিনে দিনে খাল ও নদী সংকোচিত হয়ে যাচ্ছে। এখন বছরের বেশির ভাগ সময়ই নদীতে পর্যাপ্ত পরিমানে পানি না থাকায় অধিকাংশ শাখা খাল ভরাটের কারণে এখন আর নৌকা চলে না। এছাড়াও দূষনের ফলে খালের পানি দূষিত হওয়ায় মাছ শূণ্য হয়ে গছে। ফলে বর্ষা মৌসুমেও পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) মাত্রা অনেক কম থাকে। এ কারণে এই নদীতে মাছ বাঁচে না। আর নদীর পানি জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন একাধিকবার।

পিছওয়ে হিউম্যান রাইটস (দোহার ও নবাবগঞ্জ ) শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ জানান, ব্যক্তিগত উদ্যোগে দোহার উপজেলার নারিশা, মেঘুলা,জয়পাড়া, বিলাশপুর,মাহমুদপুর, বাহ্রাঘাট উপর দিয়ে বয়ে চলা নদ-নদীর দুপাড় দখল করে গড়ে উঠছে অসংখ্য অবৈধ স্থাপনা। উপজেলা শহর জয়পাড়া ও মেঘুলায় অপরিশোধিত বর্জ্য দূষিত করছে ভরাট খাল ও নদীর পানি।মেঘুলা ও জয়পাড়ায় শহরের বর্জ্য নদীতে ফেলায় অক্সিজেন কমে যাওয়ার জন্য বেশীরভাগই স্থানীয়রা দায়ী। এই নদ-নদীর দুষণ আর দখল নিয়ে একাধিকবার মানববন্ধন, সভা, সেমিনার ও প্রচারনা চালিয়েছি। ফলে প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় কাজের কাজ কিছুই হয়নি। ফলশ্রুতিতে পেয়েছি হত্যা আর প্রাণ নাশের হুমকি।

দোহারের মাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান ও শিক্ষাবীদ মো. ফারুক পেশকার জানান,এক সময়ে পানির প্রধানতম উৎস ও ঢাকা জেলার দোহার উপজেলার অপরাপর নদনদী, খালবিল ও জলাশয়গুলো ইছামতি ও পদ্মা নদীর উপর নির্ভরশীল ছিল। কাজেই,এই অঞ্চলের লক্ষাধিক মানুষের প্রাণের দাবী পুরোনো খাল- নদ- নদীকে প্রাণবান করে তোলা। মানুষের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার এই অঞ্চলের পঞ্চাশটির বেশী খাল ও নদী খননের বৃহৎ প্রকল্প হাতে নিবেন বলে জানিয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। ফলে আজ মানুষের মনে প্রবল আশাবাদ তৈরি হয়েছে।

এ বিষয়ে পরিবেশ আন্দোলন পৌরসভা শাখার সভাপতি মো. মনির হোসেন জানান, কেউ কেউ নদী থেকে বালু উত্তোলন করে সেই বালু নদীর শাখা খালে ভরাট করে সেসব জায়গা ভূমিদস্যুদের দখলে যাচ্ছে বা যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। তাছাড়া, খননের বালু লোপাট করে একশ্রেণির মানুষ কোটি কোটি টাকা কামাই করছে। এ কাজে সহায়তা করেছে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকজন। সবমিলিয়ে একথা নিঃসংশয়ে বলা যায় যে, সাবেক হাসিনা সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান দোহার সিমান্তে পদ্মা নদীতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রক্ষা বাঁধ নির্মাণের নামে লুটপাট করা হয়েছে। এ ধরনের খনন প্রকল্প বাতিল করে নদীর নাব্যতা ও প্রাণ ফিরিয়ে আনতে বিজ্ঞানসম্মত ও কার্যকর মহাপরিকল্পনা গ্রহণ করা হোক।

দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যারা এই প্রকল্পকে ঘিরে দুর্নীতি লুটপাট করেছে এবং বালু সন্ত্রাস চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক।

এ বিষয়ে দোহার উপজেলা এলজিআরডি প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাজু আহমেদ জানান, প্রায় ২ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে দুই কিলোমিটার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া খালের সংস্কার কাজ শেষ পর্যায়ে। আরও বেশ কয়েকটি খাল খননের চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রনালয়ে। অনুমোদন পেলে এমপি মহোদয়ের সাথে আলোচনাক্রমে অগ্রাধীকার ভিত্তিতে নতুন খাল খনন ও সংস্কার শুরু করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৪:৫৩   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ