ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ‘বিয়েতে রাজি না থাকায় ঘুমের ওষুধ খেয়ে পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

পীরগঞ্জে ‘বিয়েতে রাজি না থাকায় ঘুমের ওষুধ খেয়ে পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


 পীরগঞ্জে ‘বিয়েতে রাজি না থাকায় ঘুমের ওষুধ খেয়ে পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় বিয়েতে রাজি না থাকায় অভিমান করে ঘুমের ট্যাবলেট খেয়ে লিপি (২৪) নামে এক ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে।
শুক্রবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার দানাজপুর গ্রামের চন্দ্র মোহন রায়ের মেয়ে। সে পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। তারা জানায় রোগী ঘুমের ট্যাবলেট সেবন করেছে। পরে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেওয়া হয়। তবে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার তার ডিগ্রি পরীক্ষাও ছিল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বিয়ের জন্য ছেলেপক্ষ মেয়ে দেখতে আসার কথা ছিল। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানালে পারিবারিকভাবে চাপ সৃষ্টি করা। এতে অভিমান করে রাতেই লিপি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে।
সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক চাপে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়। তবে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হলে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩২   ১৪১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ