ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল

কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


 কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল

খুলনা:মানবিকতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাউন্টস অফিসার শফিকুল ইসলাম। কুড়িয়ে পাওয়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

জানা যায়, উপজেলার কয়রা এলাকার বাসিন্দা ও সুন্দরবন সুজের মালিক ব্যবসায়ী তরিকুল ইসলাম ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তার সঙ্গে থাকা একটি ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগটিতে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা ছাড়াও ছিল প্রয়োজনীয় কাগজপত্র, যা হারিয়ে তিনি বিপাকে পড়েন।

অন্যদিকে, একই সড়ক দিয়ে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাউন্টস অফিসার শফিকুল ইসলাম রাস্তার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি নিজের জিম্মায় নেন। পরে তিনি ব্যাগটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।

এ সময় কয়রা সাংবাদিক ফোরামের মাধ্যমে প্রচারিত একটি সংবাদ তার নজরে আসে, যেখানে হারানো ব্যাগের বিষয়ে উল্লেখ ছিল। সংবাদটি দেখে তিনি নিশ্চিত হন যে ব্যাগটি তরিকুল ইসলামের। এরপর তিনি রবিবার সকালে মালিককে ডেকে নিয়ে তার হাতে অক্ষত অবস্থায় ব্যাগটি বুঝিয়ে দেন।

হারানো টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেয়ে আবেগাপ্লুত তরিকুল ইসলাম শফিকুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এমন সততা আজকাল খুবই বিরল। তার এই মানবিকতা সমাজের জন্য অনুকরণীয়।”

স্থানীয়দের মতে, শফিকুল ইসলামের এই উদ্যোগ শুধু একজন ব্যক্তিকেই সহায়তা করেনি, বরং সমাজে সততা ও নৈতিকতার এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৪   ১৪৯ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ