ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় জমি বিক্রির বায়নার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

পাইকগাছায় জমি বিক্রির বায়নার নামে অর্থ আত্মসাতের অভিযোগ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬


পাইকগাছায় জমি বিক্রির বায়নার নামে অর্থ আত্মসাতের অভিযোগ
খুলনা: পাইকগাছায় জমি বিক্রির আশ্বাস দিয়ে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মো. আবুবককর কাগুজীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী মো. জাফর আলী গাজী।
শনিবার (২ মে) উপজেলার ধামরাইল গ্রামের বাসিন্দা জাফর আলী গাজী অভিযোগ করে জানান, লক্ষ্মীখোলা এলাকার কে. এম. শহীদের ছেলে আবুবককর কাগুজী পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে জমি বিক্রির আশ্বাস দেন। তিনি দাবি করেন, পাইকগাছা থানার চক বগুড়া মৌজার বি.আর.এস খতিয়ান নং ৩৮১ এবং দাগ নং ১৮৮ অনুযায়ী মোট ৩.৮১ একর জমির মধ্যে থেকে ০.৬৬০ একর জমি বিক্রির প্রস্তাব দেন অভিযুক্ত। এ প্রস্তাবে বিশ্বাস স্থাপন করে ভুক্তভোগী ২০২৩ সালে অভিযুক্তের সঙ্গে একটি বায়না পত্র চুক্তি সম্পাদন করেন এবং অগ্রিম হিসেবে ২ লাখ টাকা প্রদান করেন।

তবে পরবর্তীতে তিনি জানতে পারেন যে জমির কথা বলে বায়না পত্র করা হয়েছে, তা অভিযুক্তের মালিকানাধীন নয়; বরং জমির প্রকৃত মালিক অন্য ব্যক্তি।পরবর্তীতে ভুক্তভোগি জাফর আলী গাজী বায়না পত্রের মাধ্যমে দেয়া টাকা ফেরত চাইলে আবুবককর কাগুজী তা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিজেকে প্রতারণার শিকার দাবি করে জাফর আলী গাজী জানান, তার কষ্টার্জিত অর্থ ফেরত পেতে তিনি অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করবেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুবককর কাগুজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৬   ১৫৩ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ