ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

ভেড়ামারায় ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


ভেড়ামারায় ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ জন কারবারি কে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ১. সোহেল মন্ডল (২৫), ২. আব্দুল আউয়াল (৪৪), ৩. হেলাল উদ্দিন (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করে বাহাদুরপুর ইউনিয়ন, ধরমপুর ইউনিয়ন বাহিরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ১. সোহেল মন্ডল (২৫), রায়টা ফয়জুল্লাহপুর, বাহাদুরপুর ২. আব্দুল আউয়াল (৪৪), উত্তর ভবানীপুর, ধরমপুর ৩. হেলাল উদ্দিন (৪৮) ১২ মাইল, পশ্চিম বাহিরচর ভেড়ামারা, এ সময় পুলিশ তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে। অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ০২ কেজি ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ২৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক বহনের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এই ঘটনায় মঙ্গলবার (৫ মে) সকালে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ৩ গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুষ্টিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

এলাকার সচেতন মহলের দাবি, পুলিশের এমন নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:১১   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ